কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১ জুলাই, ২০১৫ এ ০৮:১৯ PM

পাহাড়পুর জাদুঘর

কন্টেন্ট: পাতা

দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীন বৌদ্ধবিহার পাহাড়পুর । সুবিখ্যাত পালরাজ ধর্মপাল সম্ভবত এই বিহারটি তৈরি করেছিলেন । প্রত্নতত্ত্ব অধিদপ্তর ষাটের দশকে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করে । ১৯৯৪ সালে পুরাতন জাদুঘরের পরিবর্তে একটি নতুন জাদুঘর ভবন তৈরি হয় । বিহার ও এর সংলগ্ন অঞ্চল হতে সংগৃহীত প্রত্ননিদর্শন উপস্হাপন করা হয় । এটি চার গ্যালারি বিশিষ্ট একটি জাদুঘর । এ জাদুঘরে উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন হলোঃ একটি মাঝারি আকারের ব্রোঞ্চের তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, পাথরের মূর্তি, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি ।

কিভাবে যাবেনঃ

নওগাঁ জেলা হতে প্রায় ৩৫ কি.মি উত্তরে ও জয়পুরহাট জেলা হতে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে অবস্থিত। নওগাঁ শহর হতে বদলগাছী উপজেলা হয়ে পাহাড়পুর বাজার, জয়পুরহাট বাসষ্ট্যান্ড হতে খঞ্জনপুর দূর্গাদহ বাজার হয়ে পাহাড়পুর বাজার। পাহাড়পুর বাজার হতে ২ কি: মি: রাস্তায় সিএনজি, অটোরিক্সা কিংবা ভ্যান রিক্সা যোগে পাহাড়পুর বৌদ্ধবিহার যাওয়া যাবে।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন