কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৬ জুলাই, ২০১৫ এ ০৬:০৬ PM

বরিশাল কালক্টরেট ভবন জাদুঘর

কন্টেন্ট: পাতা

কালেক্টরেট ভবন জাদুঘরে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল  ও দেশের বিভিন্ন জাদুঘর থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহিত। বরিশাল বিভাগের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিচিতি, বরিশালের কীর্তিমান ব্যক্তিবর্গ, বরিশালের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকশিল্প, প্রত্ন ঐতিহ্যে বরিশাল, বাংলাদেশের প্রত্ন সম্পদ ও ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে এ জাদুঘরে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে কালেক্টর ভবনের পুরাতন আসবাবপত্র, পাথরের তৈরি মূর্তি, বিভিন্ন পোড়ামাটির ফলকচিত্র, কারুকার্য খোচিত ইট, উৎকীর্ণ লিপি, মুদ্রা ও বিভিন্ন ধরনে তৈজসপত্রসহ সবমিলিয়ে ২ শতাধিক ঐতিহাসিক নানা নিদর্শন এবং উপাদান দিয়ে বিভিন্ন গ্যালারিতে বিষয়বস্তু নির্ভর করে সাজানো হয়েছে।

বন্ধ-খোলার সময়সূচীঃ

গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা  ২.০০ থেকে   খোলা থাকে। এছাড়াও সরকারী কোন বিশেষ দিবসে জাদুঘর থাকে ।

টিকেটঃ ৫ বছরের নিচের শিশুদের জন্য কোনো ফি নেই, মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৫ টাকা ও বড়দের জন্য প্রবেশ ফি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২৫ টাকা ও অন্যান্য দেশের জন্য ১০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।

কি ভাবে যাবেনঃ ঢাকা থেকে সরাসরি বাস বরিশাল যেতে হবে । বরিশাল বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সা বা রিকশায় যাওয়া যায় । তাছাড়া ঢাকা থেকে লঞ্চেও বরিশাল যাওয়া যায় । লঞ্চ ঘাটের পাশেই বরিশাল কালেক্টরেট ভবন জাদুঘর ।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন